05 Feb 2026
এতদ্বারা বুড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করবেন।
কর্মবিরতির কারণে উক্ত সময়ে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যাতে দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টরা সচেতন রয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই নোটিশ জারি করা হলো।
প্রধান শিক্ষক
বুড়িহাটি উচ্চ বিদ্যালয়